বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে এগিয়ে এলেন ডা. জিয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারে ব্যক্তিগত আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের সভাকক্ষে সংস্কারকাজের জন্য বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকারের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আলী এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।

জানা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বিভিন্ন অংশে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের প্রয়োজন হওয়ায় ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার উদ্যোগ নেন ডা. জিয়া।

ডা. জিয়াউল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত স্থাপনাগুলো সংরক্ষণ করা সবার দায়িত্ব। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংস্কারকাজে সহযোগিতা করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকার বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি সংস্কারের মাধ্যমে আরও সুন্দর ও কার্যকর করা প্রয়োজন। সংস্কারকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি ডা. জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৭:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬