সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে মোকছেদুল ইসলাম নামে এক রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মোকছেদুল ইসলাম (৫২) উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোকছেদুল গত ৪ অক্টোবর রবিবার বিকেলে তার চার্জার রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং রাতে আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে গলায় গামছা প্যাঁচানো একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে চিরিরবন্দর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা মোকছেদুলকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যা করে তাঁর চার্জার রিকশাভ্যানটি নিয়ে গেছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:০০:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬