মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত 

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আপন ছোট ভাই নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। সে বিরামপুর পূর্বজগন্নাথপুর(কৃষ্টচাদপুর) গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় ও জমি-জমা নিয়ে বড় ভাই এটিএম শামসুজ্জামান ও ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত মুকুলকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দিনাজপুর হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে মুকুলের সেখানেই মৃত্যু হয়।

অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামান আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা নং ০৩। তাং ০৬/১০/২৬ইং। এ ঘটনায় নুর শাফা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়।

জনপ্রিয়

স্বামীর বন্ধুকে বিয়ে করলেন কৃষি অফিসের সুমি, কর্মস্থলে অনুপস্থিতে শোকজ

বিরামপুরে ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত 

প্রকাশের সময়: ০৩:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬