সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

কক্সবাজারের উখিয়ায় ছেলের দায়ের কোপে সৎ মা নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৭টায় রাজাপালংয়ের হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি গ্রামের লম্বা হোসেনের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে দুই সতীনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দুই মায়ের কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ প্রথম স্ত্রী রোজিনা আক্তারের বড় ছেলে আলমগীর হোসেন বাহির থেকে এসে ধারাল দা দিয়ে সৎ মা আনোয়ারাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, দুই মায়ের ঝগড়াঝাটির একপর্যায়ে বড় স্ত্রীর সন্তান সৎ মাকে দায়ের কোপ দিলে তার মৃত্যু হয়। ঘটনার পরে মা-ছেলে দুজনেই পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

কক্সবাজারে ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

প্রকাশের সময়: ০৩:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১