গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার সময় ১২ জুয়ারুকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পশ্চিম বৈদ্যনাথ গ্রামের সাইদুলের বসত বাড়ির পাশ থেকে গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে এস আই সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ জুয়ারুকে আটক করে।
আটককৃত জুয়ারুরা হলেন, উপজেলার ফতেখাঁ গ্রামের গ্রামের শামসুল মিয়ার পুত্র রঞ্জু মিয়া (৩৮), মৃত নয়া মিয়ার পুত্র মোস্তফা (৪২), মৃত কফিল উদ্দিন ব্যাপারীর আঃ রউফ (৪৫), পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃতঃআঃ কাদেরর পুত্র আতোয়ার রহমান (৪৯), গোলা মিয়ার পুত্র আঃ রশিদ(৩২),বছির উদ্দিনের পুত্র এরশাদুল (৪৫),মৃত আবুল কাশেমের পুত্র নজরুল ইসলাম (৪৮), মৃত মনসুর আলীর পুত্র শহিদুল (৩৫), আব্দুল আজিজের পুত্র রফিকুল (৫০),মৃত আশরাফ আলীর পুত্র লিচু মিয়া, শিবরাম গ্রামের আঃ মালেক মিয়ার পুত্র টিপু মিয়া (৫০), মহুবরের পুত্র মোকছের আলী (৩৮)।
এর আগে, মাদক সেবন কালে ২ পুরিয়া গাজা ও সেবন সরঞ্জামাদি সহ পৃথক অভিযান চালিয়ে মেডিকেল মোড় থেকে মৃত মজির উদ্দিনের পুত্র রিপন মিয়া (২২), বামনজল গ্রামের আশরাফ আলীর পুত্র মিলন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নিয়মিত মামলায় নাচনী ঘগোয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র নাহামুদুল হক রাসেল (২৮), মেডিকেল মোড়ের দুলু মিয়ার পুত্র রেজাউল ইসলাম (৪০) গ্রেফতার করেছে পুলিশ এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 















