সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় ১৯ মামলা, আসামি ২২ হাজার

হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় আরও সাতটি মামলা করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মোট ১৯টি মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২ হাজার লোককে আসামি করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫টি মামলা করা হয়েছে। এ ছাড়াও গত বুধবার পর্যন্ত সরাইল থানায় একটি ও আশুগঞ্জ থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়।
হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল। এসব ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশের সময়: ১০:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১