দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া খায়ের মধ্যদিয়ে পালিত হলো কৃষক লীগের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় হিলি বাজারে অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি জর্নাদ্দন রায়, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর কৃষক লীগের সভাপতি মিলন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন ডালিম প্রমুখ।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 

















