গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে রয়েছে ঘাঘট লেক নামের একটি জায়গা। এখানে নির্মাল করা হচ্ছে বিনোদন কেন্দ্র। সম্প্রতি এখানে ফেলা হচ্ছে ময়লা- দুর্গন্ধযুক্ত পানি। এটি বন্ধের দাবিদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেনত নাগরিক সমাজ।
শনিবার (২৯ মে) গাইবান্ধা ব্রিজ রোডে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুল, চেম্বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান সাহান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাম্যবাদী দলের মঞ্জুরুল আলম মিঠু, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায় আনোয়ারুল ইসলাম লেবু, সাংবাদিক শামীম আল সাম্য, শিক্ষক নেতা মঞ্জরুল ইসলাম সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, ঘাঘট লেকে ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ফেলা হলে ঘাঘট লেকের পরিবেশ নষ্ট হবে। ড্রেনের দূষিত ময়লা দুর্ঘন্ধযুক্ত পানির কারণে বিনোদনের জন্য ঘাঘট লেক ব্যবহারের অনুপোযোগি হয়ে পড়বে এবং ঘাঘট লেক ময়লা পানির ভাগারে পরিনত হবে। এ নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে শহরের ড্রেনগুলি পরিকল্পিতভাবে নির্মাণ ও ড্রেনে পানি আলাই নদীতে ফেলার দাবি জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















