শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা পৌরসভার ৯৯ কোটি ৩২ লাখ টাকা বাজেট ঘোষণা

স্থানীয় সরকার বিভাগের বাজেট বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য গাইবান্ধা পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ৯৯ কোটি ৩২ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।

এই বাজেট উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুন) গাইবান্ধা পৌরসভার হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌরভার কাউন্সিলর মাহাফুজা খানম মিতা, বেগম মমতা সরকার, সাবিনা বেগম, শেখ শাহীন, আবু জাফর মো. মহিউদ্দিন, কামাল হোসেন, রকিবুল হাসান, আব্দুল সামাদ রোকন, শহীদ আহম্মেদ, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেখ সর্দার আসাদুজ্জামান ও মো. কাজী হুমায়ুন কবির স্বপন প্রমুখ।

এসময় সভায় পৌরসভার প্যানেল মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কাউন্সিলররাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা সচিব (অঃ দাঃ) ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাজেট প্রতিক্রিয়ায় পৌর মেয়র মতলুবর রহমান বলেন, স্বাস্থ্য সুরক্ষায় নভেল করোনাভাইরাস মোকাবিলায় সরকারী বরাদ্দ ছাড়াও পৌরসভার নিজস্ব অর্থায়নে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে পৌর পরিষদের সভায় উস্থাপিত বাজেট টি অনুমোদন করা হয়। পরে ২০২১-২০২২ অর্থ বৎসরে জন্য প্রস্তাবিত মোট- ৯৯ কোটি ৩২ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. মতলুবর রহমান।

২০২১-২০২২ অর্থ বছরের বাজেটের মোট আয়, ৯৯ কোটি ৩২ লক্ষ টাকা। মোট ব্যয় ৯৯ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত ৫ লক্ষ ৬০ হাজার ধরা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধা পৌরসভার ৯৯ কোটি ৩২ লাখ টাকা বাজেট ঘোষণা

প্রকাশের সময়: ১০:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১