বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ইসলামি বক্তা আদনানের সন্ধানের দাবি

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ শহর রাণীরবন্দরের সুইহারিবাজারে সৈয়দপুর-দশমাইল মহাসড়কের ধারে তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবিতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে  মঙ্গলবার সকাল ১১টায় এক মানববন্ধন পালন করেছে।

মানববন্ধনে মাও. ক্বারী আনোয়ার হোসাইন, মাও. রাকিবুল ইসলাম, মাও. সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান তার ৩জন সঙ্গীসহ ৫দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তারা তার দ্রুত সন্ধান দাবী করেন। তারা আরো বলেন, স্বাধীন রাষ্ট্রে অন্যায়ভাবে নিরাপরাধ মানুষদের গুম, খুন, জেল-জুলুম কোনভাবেই কাম্য নয়।

প্রকাশের সময়: ০৮:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১