দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে ৮৪০ জন কৃষককে বীহ ও সার দেয়া হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমনধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান রনির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার জোহরা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মনিরুজ্জামান ও মো. আশরাফ সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসাইন মো. দিনার, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৪০ কৃষককে হাইব্রিড জাত, ৭০০ কৃষককে উফশী জাতের বীজ দেয়া হয়। এছাড়াও প্রতিজন কৃষককে উফশী বীজ ৫ কেজি, ডেপ সার ৩০ কেজি ,এমওপি সার ২০ কেজি, হাইব্রীড বীজ ২ কেজি করে প্রদান করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















