মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু

মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে দিনাজপুরের চিরিরবন্দর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক এমদাদুল হকের (৫৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ছেলে রেজোয়ান হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নজিশাহ্পাড়ায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নজিশাহ্পাড়ায় গতকাল দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়িতে মাদকাসক্ত ছেলে রেজোয়ান হোসেন  ঘরের মধ্যে নেশা করছিল। এ সময় তার পিতা ঘটনা বুঝতে পেরে দরজা খুলে তা দেখতে পান এবং বাঁধা প্রদান করলে এতে ক্ষুদ্ধ হয়ে ওই মাদকাসক্ত ছেলে তার কলেজ শিক্ষক পিতা মো. এমদাদুল হকের (৫৬) মাথায় ইট দিয়ে একাধিক বার আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় প্রতিবেশিরা ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়   শনিবার সকাল ১১ টায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পালিয়ে গেলেও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে থানা পুলিশ স্থানীয় যুবকদের সহযোগিতায় দুপুর দেড়টায় উপজেলার ঈসবপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে আটক করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে জানান, প্রকৃত অপরাধী ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১