বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নিখোঁজের ১১ দিনও সন্ধান মিলেনি গৃহবধূর

দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজ হওয়ার ১১দিন অতিবাহিত হলেও এখনো  সন্ধান মিলেনি এক গৃহবধুর। কোথাও সন্ধান না পাওয়ায় ওই গৃহবধুর পিতা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মনিশাপাড়ার আব্দুল ওয়াহাবের মেয়ের (২১) সঙ্গে দিনাজপুর সদর উপজেলার নয়নপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. মানিক (৩০)’র এক বছর পূর্বে বিয়ে হয়।  ২১ জুন ওই গৃহবধু বাবার বাড়িতে এসে ২৩ জুন সকাল ১১টায় স্বামীর বাড়ির উদ্দ্যেশে রওয়ানা দেয়। এরপর থেকেই ওই গৃহবধু নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ গৃহবধুর পিতা থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

নিখোঁজ গৃহবধুর পিতা আব্দুল ওয়াহাব জানান, তাদের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েছেন। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধান পাওয়া না যাওয়ায় থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মাথার চুল হালকা লম্বা ও কালো, গায়ের রং শ্যামলা, মূখমন্ডল গোলাকার, দৈহিক গঠন হালকা মোটা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, সব জায়গায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজ নেয়া হচ্ছে। তিনি নিখোঁজ গৃহবধুর সংবাদ পেলে নিকটস্থ থানার মাধ্যমে চিরিরবন্দর থানাকে জানানোর অনুরোধ জানান

প্রকাশের সময়: ০৭:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১