গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে স্বাম-স্ত্রীকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহত দম্পতি আলেফ আলী (৪৫) ও লাকী বেগম (৪০) হাসপাতালে ক্ষত যন্ত্রণায় ছটফট করছে।
বুধবার (৭ জুলাই) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত টিয়াস উদ্দিনের ছেলে আলেফ আলী তার পুকুর পাড়ে লিচু গাছ রোপন করে। প্রতিবেশী আব্দুর গফুর মিয়ার ছেলে ছালাম মিয়ার গৃহপালিত ছাগল প্রায়ই ওই গাছ খেয়ে-ভেঙে ফেলে।
ধারাবাহিকতায় বুধবার বিকেল আবারও পুকুর পাড়ে ছাগল ঢুকে বেশ কিছু লিচু গাছ নষ্ট করে ফেলে। এসময় ছাগলটি তাড়িয়ে দিতে গেলে ছালাম মিয়া ও তার লোকজন নিয়ে আলেফ আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এতে স্ত্রী লাকী বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে যখম করে হামলাকারিরা। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আলেফ আলী ও লাকী বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে ক্ষত যন্ত্রণায় হাসপাতাল বিছানায় ছটফট করেছে ওই দম্পতি।
এ তথ্য নিশ্চিত করে ভুক্তভোগি আলেফ আলী বলেন, আমাকে ও স্ত্রী লাকীকে মেরে ফেলার উদ্দেশ্যে ছালাম মিয়া ও তার লোকজন আমাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ছালাম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
সাদুল্লাপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















