বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ সাদুল্লাপুরের রানু চিকিৎসাধীন মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের শমেস উদ্দিনের ছেলে আসাদুজ্জামান রানু (৩০) নারায়ণগঞ্জে পেপার মিলে গ্যাসলাইন বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, জীবন-জীবিকার সন্ধানে রানু মিয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাঁচপুরের একটি পেপার মিলে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো। গত চারদিন আগে পেপার মিলের গ্যাসলাইন বিস্ফোরণ হলে কাছেই থাকা নিরাপত্তা কর্মী রানু মিয়াসহ চারজন অগ্নি দগ্ধ হয়। গ্যাসের আগুনে তাদের শরীরের প্রায় ৬৫ থেকে ৭৮ ভাগ অংশ পুড়ে যায়। তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ ভর্তি করানো হয়। তার শরীরের অনেক অংশ বেশি পুড়ে যাওয়ায় গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রানু।

রানুর এই অকাল মৃত্যুতে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সহ এলাকার মানুষ শোকাভিভূত।

জনপ্রিয়

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ সাদুল্লাপুরের রানু চিকিৎসাধীন মৃত্যু

প্রকাশের সময়: ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১