বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফলোআপ: অবশেষে ঘাঘটের সেই ভাঙনটি পরিদর্শন

তোফায়েল হোসেন জাকির: ঘাঘট নদ ভাঙনে হুমকির মুখে বাঁধসহ সাদুল্লাপুর শহর, শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল জাগো২৪.নেট সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত এ সংবাদটি আমলে নেয় সাদুল্লাপুর ইউএনও । এরপর ভাঙন স্থান পরিদর্শন করে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলার শহরের উত্তরে জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের শ্মশানঘাট স্থানের ঘাঘট নদ ভাঙনটি পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অঃদাঃ) এবিএম মাহবুবুল আলম খন্দকার।

উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর শহর ঘেসে বয়ে গেছে ঘাঘট নদ। এ নদের হামিন্দপুর শ্মশানঘাট নামকস্থানে শুরু হয়েছে অব্যাহত ভাঙন। ইতোমধ্যে বিলীন হয়েছে ফসলী জমি। এখন হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। এটি ভেঙে গেলে শতাধিক হেক্টর ফসলি জমিসহ তলিয়ে যেতে পারে সাদুল্লাপুর শহরটি।

প্রকাশের সময়: ০৮:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১