বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৬৪

করোনা সংক্রমণ বিস্তার রোধে সারাদেশের ন্যায় গাইবান্ধায় চলমান রয়েছে লকডাউন। এই লকডাউনের মধ্যে দিয়েও বেড়ে চলছে শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও মৃত্যুবরণ করেছে আরও ৩ জন রোগি।

শনিবার (১০ জুলাই) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আজ নতুন ৬৪ জন আক্রান্তের মধ্যে সদরে ২৫ জন, সাদুল্লাপুরে ১৫ জন, পলাশবাড়ীতে ১০ জন, গোবিন্দগঞ্জে ৮ জন, সুন্দরগঞ্জে ৫ জন ও ফুলছড়ির উপজেলা একজন রয়েছে। মুত্যু ৩ জনের মধ্যে সদরে ২ জন ও সুন্দরগঞ্জ উপজেলা একজন।

এ নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়াল দুই হাজার ৬৫৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ২৭ জন রোগি। বর্তমানে আইসোলেশনে ৬৬৬ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।

জনপ্রিয়

গাইবান্ধায় একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৬৪

প্রকাশের সময়: ১০:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১