বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সড়কে দূধর্ষ ডাকাতি সংঘটিত, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

দিনাজপুরের চিরিরবন্দরে সড়কে এক দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে এবং থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ডাকাতির ঘটনাটি উপজেলার বেলতলীবাজার হতে কুতুবডাঙ্গা ভায়া উচিতপুর সড়কের বানিযুগি রেলগেটের ৪০০ মিটার দক্ষিণে যুগিরডাঙ্গা মাঠের উত্তরে মন্দিরের মোড়ে বুধবার দিবাগত রাত আনুমানিক রাত ১০টায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, ডাকাতদল ওইস্থানে জামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে গুরুতর আঘাত করে। এময় ডাকাতেরা তার পায়ের রগ কেটে দেয়াসহ হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে দিয়ে মৃত ভেবে ফেলে দিয়ে বাইসাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর আহত ব্যবসায়ী হামাগুড়ি দিয়ে ইছামতি নদী পার হয়ে পূর্বদিকে ¶য়জাপুর গ্রামে যায়। এসময় মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়িতে ফেরা ওই গ্রামের এক যুবক পথিমধ্যে বিবস্ত্র অবস্থায় ওই ব্যবসায়ীকে রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়তে দেখতে পায় এবং ভয়ে মোটরসাইকেল ঘুরিয়ে লোকালয়ে এসে চিৎকার শুরু করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই ব্যবসায়ীকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

রোগীর স্বজন আলামিন জানায়, রোগীর অবস্থা আশংকাজনক। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। শরীরে রক্ত না থাকায় প্রচুর রক্ত দিতে হচ্ছে। তিনি আরো জানান, জামাল হোসেন উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলি বাজার থেকে পানি

কচু বিক্রি করে আব্দুলপুর ইউনিয়নের বাজে দিঘারণ গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে পিঁয়াজের
চারা (পুল) বিক্রি করেন। অন্যান্য সময় কাঁচামাল ও কচু বিক্রি করতেন।

থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, ঘটনাস্থলের পাশ থেকে বাইসাইকেল ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে। রোগীর চিকিৎসার প্রয়োজনীয় খোঁজ খবর নেয়া হচ্ছে। জ্ঞান ফিরলে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে সড়কে দূধর্ষ ডাকাতি সংঘটিত, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশের সময়: ০৫:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১