বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৬ জুলাই রাত আনুমানিক ১টা ৪৫মিনিটে নাটোর-বগুড়া মহাসড়কের কৈগাড়ী নামক স্থানে নাটোর থেকে বগুড়াগামী একটি চালবাহী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ট ২০-৪৪৭৮ কে একই দিক থেকে আসা অপর একটি চালবাহী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ট ২০-৩১২৯ নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিলে চালবাহী ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং উক্ত ট্রাকের চালক পাবনা জেলার ঈশ্বরদী থানার অরন খোলা গ্রামের মোঃ হামিদুল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪০) গাড়ির কেবিনে আটকে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত নন্দীগ্রাম থানা পুলিশ, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার তৎপরতা চালান। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে কেবিনে আটকে পড়া চালক মোঃ রবিউল ইসলাম কে উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে উক্ত চালক কিছুটা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

জনপ্রিয়

নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশের সময়: ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১