রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ৫দিনে ৫ মসজিদে চুরির অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলায় বিগত ৫দিনে ৫টি মসজিদে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরেরা এসব মসজিদ থেকে বিভিন্ন মালামালসহ দানবাক্স ও ক্যাশ ভেঙ্গে নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, গত ২৩ জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদর্শ গ্রাম জামে মসজিদের প্রধান দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মাইকের মেশিন, সৌর বিদ্যুতের ব্যাটারি ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ওই রাতে পাকেরহাট পানধোয়ার ঘাট জামে মসজিদের ব্যাটারিও চুরি হয়। গত ২২ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে ঐতিহাসিক আওকরা মসজিদের ৪টি বৈদ্যুতিক ফ্যান ও পাকেরহাট হাসপাতাল জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও গত সোমবার ও বুধবার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের বড় মসজিদ পাড়ার নদীরপাড় নূরানী জামে মসজিদের বৈদ্যুতিক ট্রান্সমিটার, আউজার ব্র্যান্ডের মাইক সেট মেশিন এবং গাজী ব্র্যান্ডের এক হার্জের একটি মর্টার চুরি করে নিয়ে যায় চোরেরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন চুরির বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, এসব চুরির ঘটনাগুলো গুরুত্ব সহতকারে তদন্ত করা হচ্ছে। লকডাউনের কারণে ছিচকে চোরেরা এই চুরির ঘটনাগুলো ঘটাচ্ছে। এসব চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

খানসামায় ৫দিনে ৫ মসজিদে চুরির অভিযোগ

প্রকাশের সময়: ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১