বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ, প্রতিবাদে অপসারণ ও বিচারের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া (বাজারপাড়া) গ্রামের শ্রী অনিল চন্দ্র মহন্তের ছেলে অনুপ চন্দ্র মহন্ত। পীরগঞ্জের একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। এ সূবাদে ছাত্রীদের প্রাইভেট পড়াতে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে অনুপ চন্দ্রের বিরুদ্ধে। এমন অভিযোগে তার অপরসারণ ও বিচারেরর দাবিতে ফুসে উঠেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পীরগঞ্জের ওই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় লালদিঘী মেলা গার্লস একাডেমীর  সামনে প্রতিবাদ সমাবেশ করাসহ অভিযুক্ত শিক্ষক অনুপের অপসারণ ও বিচার চেয়ে পীরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

এসময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক অনুপকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। জবাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাটির সুষ্ঠ তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা করে দেয়া হয়েছিল। ওই কমিটি নিরপেক্ষ ভাবে তদন্ত করে শিক্ষক অনুপের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ প্রাথমিক ভাবে সত্যতা পেয়েছেন মর্মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্ত অনুপের স্বহস্তে লিখিত স্বীকারোক্তি ও এলাকার মানুষের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তাকে স্থায়ীভাবে কেন বরখাস্ত করা হবেনা মর্মে ৭ দিনের সময় দিয়ে অভিযুক্ত শিক্ষকের বরাবরে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে।

এসব বিষয়ে অভিযুক্ত শিক্ষক অনুপ চন্দ্র মহন্ত বর্তমানে এলাকায় না থাকায় এ ব্যাপারে মতামত নেয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জনপ্রিয়

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ, প্রতিবাদে অপসারণ ও বিচারের দাবি

প্রকাশের সময়: ০৮:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১