বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় আটক ১

দিনাজপুরের চিরিরবন্দরে মন্দিরের তালা ভেঙে শালগ্রাম শীলা চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পল্লব রায় (১৭) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ পল্লব রায়কে উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর থেকে মঙ্গলবার বিকেল ৪ টায় আটক করেন। ধৃত পল্লব রায় ওই গ্রামের নেপাল চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, গত ২৫ জুলাই রাতে ওই গ্রামের সত্যেন্দ্র নাথ ব্যানার্জীর পারিবারিক মন্দিরের তালা ভেঙে চোরেরা মন্দিরের কালো রঙের শালগ্রাম শীলা চুরি করে নিয়ে যায়। গত ২৬ জুলাই ইউপি সদস্য কমলেশ রায় ও সাধন চক্রবর্তী স্থানীয় কিশোর গ্যাংলিডার পল্লব রায়ের সাথে যোগাযোগ করেন। সে প্রথমে চুরির ঘটনা অস্বীকার করলেও ১০ হাজার টাকার বিনিময়ে চুরি যাওয়া শীলা বের করে দেয়ার প্রতিশ্রæতি দেয়। চুক্তির টাকার বিনিময়ে সে এবং তার দু’বন্ধু মিলে চুরি যাওয়া শীলা তার দাদুর বাড়িতে রাখা চুরির শালগ্রাম শীলা একটি ব্যাগে নিয়ে পিযুষ মাষ্টারের বাড়িতে পাঠিয়ে দেয় এবং তারা স্থানীয় শিক্ষক পীযুুষকে সেগুলো দিয়ে এই তথ্য গোপন রাখার হুমকি দেন।

ইউপি সদস্য কমলেশ রায় বিষয়টি থানায় অবগত করলে চিরিরবন্দর থানার এস আই নিতাই চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পল্লব রায়কে আটক করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে বলেন, আটককৃত পল্লব রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় আটক ১

প্রকাশের সময়: ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১