বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মার তীর ভাঙন, হুমকির মুখে শহর রক্ষা বাঁধ

রাজবাড়ীর গোদা বাজার পদ্মা নদীর তীরে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এর ফলে শহর রক্ষা বাঁধটি হুমিকর মুখে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা

সরেজমিনে বুধবার (২৮ জুলাই) গোদা বাজার এলাকায় দেখা যায় পদ্মা নদীর তীর ভাঙনের ভয়াবহ দৃশ্য। এসময় অব্যাহত ছিল নদী ভাঙন।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার থেকে এ ভাঙন শুরু হয়েছে। আজ বুধবার পর্যন্ত অব্যাহত ছিল ভাঙন।গোদার বাজার ইটের ভাটার পাশে আবারও ভাঙন দেখা দিয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী আব্দুর আহাদ বলেন, গত ৩১  মে ৩৭৬ কোটি টাকার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এখানে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

এদিকে আজ বুধবার সকাল ১১ টার পরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী পরিদর্শনে এসে পানি উন্নয়ন উপ- মন্ত্রী এনামুল হক শামিম এমপিকে ফোনে এখানকার সার্বিক পরিস্থিতি জানান এবং এটার স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য বলেন।

ভাঙন এলাকা পরিদর্শনে আসেন রাজবাড়ী পৌরসভা মেয়র আলমগীর শেখ তিতু।  তিনি বলেন, এই ভাঙনটা প্রায় রাজবাড়ী শহর রক্ষা বাঁধ হুমকির মুখে।  তাই কাজের কোন ত্রুটি মেনে নেওয়া যাবে না।

এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকোশলী ইকবাল সরদার জানান, দিয়া এন্টারপ্রাইজকে জিও ব্যাগের কাজ দেওয়া হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা জিও ব্যাগ হিসাব রাখছেন।

জনপ্রিয়

রাজবাড়ীতে পদ্মার তীর ভাঙন, হুমকির মুখে শহর রক্ষা বাঁধ

প্রকাশের সময়: ১০:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১