বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩১ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ৩১ মামলায় ১৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ মামলায় ১৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করে। এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় ৩১ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৯:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১