বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় শ্রমিকের হাত-পা’র রগ কর্তন

সাভার আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দেওয়ায় জীম (৩৫) নামের এক পরিবহন শ্রমিকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে মাদক ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে আশুলিয়ার গাজিরচট এলাকার চারাল পাড়ায় এ ঘটনা ঘটে।  এ সময় জীমের ভাইকেও হত্যাচেষ্টা করা হয়।

আহত জীম ইসলাম রংপুর জেলার আব্দুল খালেকের মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে তার ভাই মনিরের সাথে আশুলিয়ার গাজিরচট এলাকার চারাল পাড়ায় ভাড়া বাড়িতে থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের সহকারী হিসেবে কাজ করে আসছে।

জীমের ভাই আহত মনির হোসেন বলেন, স্থানীয় কয়েকজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে রবিবার কিছু কথা বলেছি। আমরা দুই ভাই আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের বাসে ডিউটি করি। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে মঙ্গলবার ভোরে ওই মাদক ব্যবসায়রা দলবদ্ধ হয়ে আমাদের গতিরোধ করে। তাদের সবার হাতে একটা করে দা ছুরি ছিল। আমার গলায় দেশীয় অস্ত্র ছুরি দিয়ে পোঁচ দেওয়ার চেষ্টা করলে আমি তাদের ধাক্কা দিয়ে দৌঁড় দেওয়ার চেষ্টা করি। পরে আমার কাঁধে ও পায়ে আঘাত করে। এ সময় কোনোরকম জীবন নিয়ে পালাই। কিন্তু আমারটা ছোট ভাই জীম পালাতে পারেনি। সে মাটিতে পড়ে গেলে তার হাত ও পায়ের রগ কেটে দেয় মাদক ব্যবসায়ীরা।

পরে এলাকাবাসীর সহায়তায় ভাইকে আমি উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করি। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করে আহতরা।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় শ্রমিকের হাত-পা’র রগ কর্তন

প্রকাশের সময়: ১০:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১