বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এ কেমন শত্রুতা

ছবি: প্রতিকী

দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে রাতের আধারে বিষ স্প্রে করে জমির রোপণকৃত চারা নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি মঙ্গলবার উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের আন্ধারমূহা নামক স্থানে ঘটেছে।

জমি মালিক মানিক হোসেন জানান, উপজেলার আন্ধারমূহা মৌজার চারশত ৭৯ দাগে ২৫ শতক জমিটি দীর্ঘ ২৮ বছর যাবৎ ভোগদখল করে চাষাবাদ করে আসছি। এ জমিকে কেন্দ্র করে তারই চাচাত ভাই শামসুল হক (৫৫) ও খাইরুল হকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার জমিতে গেলে বিষ স্প্রে করে জমির রোপণকৃত চারা পোড়ানো দেখতে পাই। ঘটনাটি চিরিরবন্দর থানাসহ উপজেলা কৃষি অফিসে অবগত করা হয়েছে।

অপরদিকে, শামসুল হক (৫৫) ও খাইরুল হক বিষ স্প্রে করে জমির রোপণকৃত চারা নষ্ট করার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি নিয়ে তাদের দ্ব›দ্ব চলছে ঠিকই। কিন্তু কে বা কারা রাতের আধারে এ কাজ করেছে তা আমরা জানি না।

উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় জাগো২৪.নেট-কে জানান, জমির ফসল নষ্ট করা দন্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করা হবে।

জনপ্রিয়

এ কেমন শত্রুতা

প্রকাশের সময়: ০৭:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১