গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে ৪ হাজার ছাড়িয়েছে শনাক্ত।
বুধবার (৪ আগস্ট ) রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার নতুন শনাক্ততদের মধ্যে সদরে ৭ , গোবিন্দগঞ্জে ১৪, সাদুল্লাপুরে ৬, সুন্দরগঞ্জে ৬, ফুলছড়িতে ৫ ও সাঘাটা উপজেলায় ২ জন ।
এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৮১৬ জন ও মৃত্যুবরণ করেছে ৪২ জন। বর্তমানে আইসোলেশনে ১ হাজার ১৭৭ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান জানান, আজ বুধবার কয়েকটি পিসিআর ল্যাব থেকে ১৪৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে শনাক্ত হয়েছে ৪০ জনের। তবে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু কিংবা সুস্থ হয়নি কেউ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















