বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির বাসা থেকে সারি সারি মদের বোতল জব্দ

অভিনেত্রী পরীমনির বনানীর বাসায় সারি সারি বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদের বোতলের সন্ধান পাওয়া গেছে। বারের আদলে মদের বোতল দিয়ে সাজিয়েছে পরীমানির বাসা। আর তার বাসায় নিয়মিত  মদের আসর বসে বলেও জানা যায়।
এদিকে ঢাকা বোট ক্লাবে যে রাতে চিত্রনায়িকা পরীমনি তার সঙ্গী সাথীদের নিয়ে ঢুকে ঘটনার জন্ম দিয়েছেন তার আগের দিন মধ্যরাতে তিনি গুলশান অল কমিউনিটি ক্লাবে ঢুকে ছিলেন। মদ্য পান অবস্থায় সেখানে প্রবেশের পর বার সার্ভিস না পেয়ে উত্তেজিত পরীমনি নিজেই সেখানে ভাঙচুর চালান বলে জানা যায়। এরপর তিনি নিজেই  জরুরি সেবা  ৯৯৯-এ কল করে।
পুলিশ সেবা চান পুলিশ সেখানে গিয়ে ঘটনার বিবরণ লিখে গুলশান থানায় সাধারণ ডাইরি করে। বুধবার সন্ধ্যায় পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। এর মধ্যে গুলশানের অভিজাত অল কমিউনিটি ক্লাবে পরীমনির তুলকালাম কাণ্ডের ঘটনার সিসিটিভির ফুটেজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। বোট ক্লাব ও অল কমিউনিটি ক্লাব ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি  ক্লাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে পরীমনির বিরুদ্ধে। এ পরিস্থিতিতে সোস্যাল ক্লাবে তার কর্মকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।
সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে এ প্রসঙ্গে গুলশান আল কমিউনিটি ক্লাবের সভাপতিকে কে এম আলমগীর ইকবাল বুধবার সন্ধ্যায় জাগো ২৪.নেট কে জানিয়েছেন একজন সদস্যের অতিথি হিসেবে রাত একটার দিকে পরীমনি তিন জনকে সঙ্গে নিয়ে ক্লাবের বারে প্রবেশ করে অপ্রীতিকর ঘটনা ঘটায়। এরপর সভা করে ওই সদস্যকে শোকজ করা হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শহীদ জানান, সময় শেষ হয়ে যাওয়ায় বারে তাদের সার্ভ করা হয়নি। এক পর্যায়ে ওয়েটারদের নিয়ে পরী এক বোতল মদ নেন। তারা তা সার্ভ করতে না চাইলে পরী সেখানকার১৪/ ১৫টি গ্লাস,  বেশকিছু হাফপ্লেট ভাঙচুর করেন। এক পর্যায়ে পরীমণীকে আমন্ত্রণ জানানো ঐ ক্লাব সদস্যও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। এছাড়া হাফপ্যান্ট ও স্যান্ডেল পরে থাকায় পরীর কস্টিউম ডিজাইনার জিমির ভেতরে প্রবেশ নিয়ে জটিলতা হয়ে থাকে। তখন একজন পরিচালকের সহায়তায় পরীমণি তাকে সঙ্গে নিয়ে ভেতরে দোতলায় বারে ঢোকেন।
এ দিকে তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনি কাণ্ডের পর আরো কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশ। নিয়ম ভেঙে কয়েকটি সোশ্যাল ক্লাবে মধ্যরাতে পরীমনির যাতায়াত এবং মদ্য পানের খোঁজ খবর করছে পুলিশ।
জনপ্রিয়

পরীমনির বাসা থেকে সারি সারি মদের বোতল জব্দ

প্রকাশের সময়: ০৯:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১