বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে স্বামীর জমি রক্ষা করতে বিধবা নারীর সংবাদ সম্মেলন

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রভাবশালীদের হাত থেকে স্বামীর জমি রক্ষা করতে এক বিধবা নারী সংবাদ সম্মেলন করেছেন।  শুক্রবার সকাল ১০ টায় সুন্দরগঞ্জ প্রেসক্লাবে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামের মৃত আলম মিয়ার বিধবা স্ত্রী ফাতেমা বেগম সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তার সাথে ছিলেন মেয়ে আশেয়া সিদ্দিকা, বৃদ্ধা শাশুড়ী আমিনা বেওয়া, প্রতিবন্ধী ননদ শাপলা বেগম ও জামাই হারুনুর রশিদ।
সংবাদ সম্মেলনে বিধবা নারী ফাতেমা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে প্রভাবশালী কলেজ শিক্ষক সালমান ফারসীগং তার স্বামী মৃত আলম মিয়ার ক্রয়কৃত ১১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে। এমনকি পরিবারের সকলকে এলাকা ছাড়ার পায়তারা করছে। এছাড়াও সামাজিকভাবে কোনঠাসা করার ষড়যন্ত্র করে আসছে।
তিনি আরও বলেন, তার স্বামী জীবিত থাকা অবস্থায় ওই এলাকার মৃত ছলিম উদ্দিন ও তার ওয়ারিসগণের কাছ থেকে বিভিন্ন দলিলের মাধ্যমে ১১০ শতাংশ জমি ক্রয় করার পর ঘর-বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস ও বাকী জমি চাষাবাদ করে ভোগ করে আসছিলেন। গত ২৩ জুন ১৮ ইং তারিখে স্বামীর মৃত্যুর পর থেকে এতিম দুই কন্যা সন্তান, বৃদ্ধা শাশুড়ী ও প্রতিবন্ধী এক ননদসহ ওই বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী মৃত্যুর পর থেকেই প্রভাবশালী কলেজ শিক্ষক সালমান ফারসি গং বাঁশঝাড়ের বাঁশ কাটতে ও বসতবাড়ির বেড়া নষ্ট করতে প্রায়ই আসে। এমনকি বিগত দুই বছর আগে স্থানীয় বাজারে ফাতেমার দোকান ঘর ভেঙ্গে নিয়ে যায়, যা এখনও উদ্ধার করতে পারেনি। ইতোপূর্বে এসব ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও মেম্বর কয়েক দফা শালিস করে। শালিসে জমি ফেরত দিতে চেয়েও তা ফেরত দিচ্ছেনা।
তিনি অভিযোগ করে বলেন, সালমান ফারসি গং ১২ জুলাই দুপুরে ফাতেমার বসতবাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি লাঠিয়াল বাহিনীসহ হামলা চালিয়ে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এতে আমার বাধা দিলে তারা মারপিট ও যখম করে চলে যায়। পরে গ্রাম্য চিকিৎসকদের চিকিৎসা নেয় আহতরা। স্থানীয় লোকজনের কাছে এদের বিচার চাইলে সালমান ফারসি গং প্রভাশালী হওয়ায় তারা কোন বিচার করেনি। তাই প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। ুপ্রশাসন যেন, ফাতেমার স্বামীর ক্রয়কৃত জমি রক্ষা করতে সহযোগিতা করেন।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে স্বামীর জমি রক্ষা করতে বিধবা নারীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০৮:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১