বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার  

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মজনু প্রামাণিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানার এজাহার সুত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরের দিকে নিজ  ঘরে শুয়ে ছিলেন ওই গৃহবধূ। এসময়  শেরপুর  উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের  মো. রাশেদ প্রামাণিকের ছেলে মজনু প্রামিনক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে । একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে  এলে অভিযুক্ত মজনু প্রামাণিক কৌশলে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায়  শুক্রবার (৬ আগস্ট) সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।  পরে  পুলিশ  অভিযুক্ত মজনু প্রামাণিককে গ্রেফতার করেছ ।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্ত মজনুকে গ্রেফতার করা হয়।এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশের সময়: ০৯:১৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১