বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় মোটরসাইকেল ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়া বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৭আগস্ট) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই নারীর নাম মোছা. সফুরা খাতুন (৫৫)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের আছু প্রামাণিকের ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বর্মণ এই তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, শুক্রবার (০৬আগস্ট) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের একটি আঞ্চলিক সড়কের জোরগাছা নামক স্থানে স্থানীয় বাজারে যাওয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সফুরা খাতুনকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটি ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সেইসঙ্গে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

বগুড়ায় মোটরসাইকেল ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশের সময়: ০৮:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১