গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে খলিল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা (বড়বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু খলিল মিয়া ওই গ্রামের মতিন মিয়ার ছেলে।
মৃতের স্বজনরা জানান, খলিল মিয়ার ঘরে ধান সংরক্ষণ করা ছিল। এ ধানে ইদুর লেগেছে। এসব ইদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ তৈরি করে রাখছিলেন। এ ফাঁদটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় খলিল মিয়ার।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















