শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর পোস্ট্রের দায়ে শিক্ষার্থী আটক

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে মনিরুল ইসলাম সৈকত নামে এক শিক্ষার্থীকে েআটক করেছে পুলিশ। সে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।

গতকাল সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। রংপুরের সহকারি পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান জানান, ৭ আগস্ট হ্যালো পীরগঞ্জ গ্রুপ নামক ফেসবুক গ্রুপে Md Monirul Islam (Saykat)  নামক ফেসবুক আইডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়।

শোকের মাসে জাতির পিতার এই অবমাননা কেউ মেনে নিতে পারেনি। ফলে ফেসবুকে ব্যপক সমালোচনা শুরু হয়। ওই পোস্টধারীকে আটকের অনুসন্ধানে নামে পুলিশ। পরে ফেসবুক পোস্টকারীকে সনাক্তপূর্বক তার নাম ও ঠিকানা চিহ্নিত করা হয়। গত রোববার রাতে বড় আলমপুর ইউনিয়নের সন্যাসীর বাজারের জড়িত অপরাধির পিতার মুদিখানার দোকানের সামন থেকে তাকে আটক করা হয়।

ফেসবুক পোস্টকারী ১ হাজার টাকার নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মাস্ক পরিয়ে “বাঙ্গালী পারে না এমন কোন কাজ নাই, এটাই দেখার বাকী ছিলো” লেখা ছবি যার ক্যাপশন হিসেবে“আমরাও পারি” লিখে পোস্ট করে। উক্ত ফেসবুক পোষ্টের ফলে মিডিয়া কর্মীসহ সামাজিক যোগাযোগ মাধমে ঝড় উঠে। এতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা করা হয়। জড়িত শিশুর এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর দেয়া তথ্যমতে তার ফেসবুক আইডি লগইন করে “হ্যালো-পীরগঞ্জ, রংপুর” নামের ফেসবুক গ্রুপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মাস্ক সেট করিয়া পোস্টের সত্যতা পাওয়া যায়। আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায় যে, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছবি ব্যবহার করে ব্যাঙ্গাত্নক পোস্ট করে এবং বিভিন্ন উস্কানি মূলক জিহাদী গান নিজ ফেসবুকে শেয়ার করে থাকেন। জড়িত শিশুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার ৯ম শ্রেণীতে পড়াশোনা করে। সে একজন কুরআনের হাফেজ।

বিগত ২০১৮ ইং সালে কাঞ্চনবাজার হাফেজিয়া মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। সে তার নিজ ফেসবুক আইডি থেকে উক্ত ছবি পোস্ট করার কথা স্বীকার করেছে। পীরগঞ্জ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই ছিল তার একমাত্র লক্ষ্য। এ প্রসঙ্গে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, জাতির জনককে অবমাননা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয়

পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর পোস্ট্রের দায়ে শিক্ষার্থী আটক

প্রকাশের সময়: ০৫:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১