শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

আমরা এক কোটি মানুষকে স্পেশাল কার্ড দেবো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা টার্গেট করেছি এক কোটি মানুষকে স্পেশাল কার্ড দেবো। যা দিয়ে তারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবে। স্বল্প আয়ের মানুষদের কষ্ট লাঘবে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগে থেকেই ৩৮ লাখ লোককে আমরা টাকা দিচ্ছি। তা অব্যাহত থাকবে। তার বাইরে আরও এক কোটি লোককে দেবো। তা ছাড়া ৫০ লাখ লোককে একটা কার্ড দেওয়া আছে, সেটা থেকে তারা ১০ টাকায় চাল কিনতে পারে। সেই ব্যবস্থা করা আছে।’ তিনি বলেন, ‘সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে। আলহামদুলিল্লাহ, এখনও ১৮ লাখ টন খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোনো অসুবিধা নেই।’ তিনি আরও বলেন, ‘কারও জমি যেন অনাবাদি না থাকে। ফসল উৎপাদন বাড়াতে হবে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায় কিছু না কিছু উৎপাদন হবে। সেটাই আমার লক্ষ্য। তাতে আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে। সিটি নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, দেশে বর্তমানে শহরের পাশাপাশি গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয়: ফখরুল

আ.লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতিদল আয়োজিত বিক্ষোভে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দেশে দুর্ভিক্ষ হইয়েছিল। লাখ লাখ মানুষ না খেয়ে মরেছে।‘ ক্ষমতাসীন দল দেশের মানুষকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘মাসে যাদের আয় কয়েক হাজার কোটি টাকা, তাদের সঙ্গে সাধারণ মানুষের আয় গড় করে সাধারণ জনগণকে বোকা বানানো হচ্ছে।‘ এ সময় এমপি ও মন্ত্রীদের রাস্তায় বেরিয়ে জনগণ কেমন আছে, তা দেখার আহ্বান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘সরকার বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়ে ক্রীতদাস বানানোর সব ব্যবস্থা করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।  এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ। সুত্রঃ সিটি নিউজ

শেখ হাসিনা ক্ষমতায় এসে খাদ্য ঘাটতি পূরণ করেছে : শাজাহান খান

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা

‘শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার’

করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ

নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়: জিএম কাদের

ঢাকা, বৃহস্পতিবার, ১০ মার্চ- ২০২২ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, প্রতিদিন

নারীর সম অধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে: জিএম কাদের

ঢাকা, মঙ্গলবার, ০৮ মার্চ- ২০২২: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নারী পুরুষের সম

‘বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে ৭ মার্চের ভাষণ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য দেওয়া কোনো ভাষণই পুনরাবৃত্তি হয়নি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চিরন্তন হিসাবে বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে।এ ভাষণ বাঙালি জাতিকে যুগে যুগে প্রেরণা দিবে।’ সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক ‘৭ মার্চ’ ২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, একটি মাত্র ভাষণ, এটা কত ঘণ্টা, কত দিন বাজানো হয়েছে। মনে হয় হিসাব করা একটা কঠিন ব্যাপার। এটাকে যুগ যুগ ধরে আমরা শুনছি। কত কোটি মানুষ এই ভাষণটা শুনেছে যত বাধা দেওয়া হয়েছে, ততই মনে হয় এই ভাষণটা উদ্ভাসিত হয়েছে। এখনও আমাদের এই ভাষণ অনুপ্রেরণা দেয়। তিনি বলেন,  পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য যত ভাষণ দেওয়া হয়েছে কোনোটাই কিন্তু পুনরাবৃত্তি হয়নি যেদিনের ভাষণ, সেদিনই ওইটা শেষ হয়ে গেছে। এই ভাষণটা আমাদের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পর্যন্ত আমাদের বারবার প্রেরণা দিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণের প্রতিটি লাইনকে কবিতার অংশ মনে হয়। এ ভাষণ মানুষের ভেতরে, অন্তরে অন্যরকম অনুভূতি এনে দেয়, প্রেরণা দেয়। এই ভাষণের যে ঐতিহাসিক কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল খন এই ভাষণটাই ছিল তাদের প্রেরণা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত তা বাজানো হতো। সুত্রঃ সিটি নিউজ

এই দিন ইতিহাসের এক অনন্য দিন: হুইপ ‍গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন,  একাত্তরের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী