বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহকসেবায় ৫০ বছরে আইএফআইসি, মহিমাগঞ্জে সমাবেশ

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আইএফআইসি ব্যাংকের মহিমাগঞ্জ উপশাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশে আইএফআইসি ব্যাংকের মহিমাগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ এবং ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান বক্তব্য দেন। এ সময় আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম ও আবু বাক্কার সিদ্দিকসহ অনেকে।

বক্তারা বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের আর্থিক বিষয়ে সচেতন করা এবং নিরাপদ ও সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। তাঁরা আইএফআইসি ব্যাংকের গ্রাহকসেবায় সন্তোষ প্রকাশ করে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয়

গ্রাহকসেবায় ৫০ বছরে আইএফআইসি, মহিমাগঞ্জে সমাবেশ

প্রকাশের সময়: ০৮:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬