বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ ও এমডিকে স্বপদে বহালের দাবি

‎ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বর্তমান নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিষ্টদের দোসর খুরশিদ আলমকে দ্রুত অপসারণ করা ও এমডি ওমর ফারুককে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎প্রতিষ্ঠার পর থেকে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হলে দেশের ভাবমূর্তি ও অর্থনীতি ধ্বংস হবে। এটা নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না। এর পরিনতি কিন্তু ভালো হবে না বলে মানববন্ধনে হুঁশিয়ারী দেওয়া হয়।

‎মঙ্গলবার (২ জুন) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এমন বক্তব্য দেন নেতৃবৃন্দ।

‎মানববন্ধে অভিযোগ করে বলা হয়, ইসলামী ব্যাংকের টাকা নিয়ে ভারতের ‘র’ পরিচালনা করবেন এটা হতে দেওয়া হবে না। ভারতের এজেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সহযোগীতায় আওয়ামী লীগের চিন্হিত ও স্বীকৃত দোসরকে ব্যাংকের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত ১৭ বছরে এস আলমের টাকা খেয়ে বিদেশে আরামে দিন কাটিয়েছেন। এখন আসছেন দেশপ্রেম দেখাতে। ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলবেন না। এর পরিনতি কিন্তু ভালো হবে না। খেসারত কিন্তু আপনাদের দিতে হবে। খোরশেদ আলমকে জুতা পেটা করে বের করে দিতে হবে। তাকে দ্রুত বিতারিত করতে হবে।

‎আবার আপনাদের দলের কেউ কেউ বলতেছেন, এই সরকারকে হঠানোর ক্ষমতা কারও নেই। বিগত স্বৈরাচার সরকারেরও মন্ত্রীরা বক্তব্য দিতো শেখ হাসিনাকে কেউ হঠাতে পারবে না। যদি দেশের অর্থনীতি সঠিক না থাকে তাহলে বেশিদিন টিকতে পারবেন না। আর যদি অর্থনীতি ঠিক থাকে তাহলে অনেকদিন টিকে থাকতে পারবেন আপনারা বিষয়টি মাথায় রাখতে হবে আপনাদের। হাসিনার পরিনতি যেন আপনাদের না হয়।

‎মানববন্ধনে ইকরামুল হকের সঞ্চালনায় ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী নুরে ইসলাম উজ্জ্বল, কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলাম সহ শতশত গ্রাহকবৃন্দ।

প্রকাশের সময়: ০২:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬