বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন দগ্ধ

রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে ৭ জন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এছাড়া অগ্নিদগ্ধ একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহতের মধ্যে এক শিশুসহ তিন জন পুরুষ এবং চারজন নারী। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বজনরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের একটি সূত্র জানায়, শিশু নওশীনের ১৫, শতাংশ, শফিকুল ইসলামের ৮৫, সুমন ৪৫, রওশন আরা ৮০, রিনা ৭০ নাসরিন ২৭ ও রেনুর ৩৮ শতাংশ শরীর পুড়ে গেছে।

সূত্রটি আরও জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্যাসের চুলার লাইন মেরামতের পর পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে। মুহুর্তেই আগুন ঘর থেকে পাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। এসময় আশপাশে থাকা বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়।

পুলিশ জানায়, ওই বাসায় কয়েকদিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাত জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এসে আগুন নেভায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেলের ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিরপুরে গ্যাস লাইন থেকে অগ্নিদগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা দিচ্ছে।

সুত্র: বার্তা২৪.কম

মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন দগ্ধ

প্রকাশের সময়: ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১