শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিনাইল ইউপিতে ৭ দিন ঘুরেও কাজ হচ্ছে না আদিবাসী ফারুখ সরেনের

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে ৭ দিন ঘুরেও একটি জন্মনিবন্ধন কার্ড পাচ্ছেন না আদিবাসী ফারুখ সরেন। আবার টাকা ছাড়া কোন কাজ করে দেয় না এই পরিষদ, এমনও অভিযোগ তার।
উপজেলার বিনাইল ইউনিয়নের গোপালপুর গ্রামের আদিবাসী ৬০ বছর বয়সী ফারুখ সরেন। বুধবার (২৫ আগস্ট) বিকেল দেখা যায়, ইউনিয়ন পরিষদের প্রধান গেটে রাস্তার কোলঘেঁসে জড়োসড়ো হয়ে বসে আছে। এতো বড় পরিষদের ভিতর একটু বসার স্থান পাননি তিনি। হাতে তার কাগজের ব্যাগ। ছেলের একটি জন্মনিবন্ধন কার্ড করবেন তিনি, চোখেমুখে হতাশার ছায়ায়। ৭ দিন থেকে প্রতিদিন এই পরিষদে ঘুরছেন এই বৃদ্ধ। তারা বলে আজ না কাল আসেন। হইতো এই বৃদ্ধর টাকার জোর কিংবা জনবল নেই, তাই তাকে এভাবেই হয়রানি হতে হচ্ছে।
আদিবাসী ফারুখ সরেন বলেন, সকাল থেকেই এটেকুনা (এখানে) বসে আছি। কেউ মুর কথা শুনবার চাউছে না। বেটার জন্য জন্মনিবন্ধন কার্ড করবা আয়ছি। ৭ দিন ধরে ঘুরুছু, কাজ হচে না। কোতদিনে যে এরা মোর কাজ করে দিবি? আবার টাকাও নেয় নাকি, তাহলে তো কি হবি?
বিরামপুর উপজেলা নির্বাহী পরিমল সরকার জাগো২৪.নেট-কে  জানান, বিয়ষটি অবগত হলাম এবং এর সঠিক ব্যবস্থা গ্রহন করছি।
এবিষয়ে বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, গতকালকেই আদিবাসী ফারুখ সরেনর জন্মনিবন্ধনের কাজ করে দেওয়া হয়েছে।
জনপ্রিয়

বিনাইল ইউপিতে ৭ দিন ঘুরেও কাজ হচ্ছে না আদিবাসী ফারুখ সরেনের

প্রকাশের সময়: ০৩:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১