বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে গৃহবধূ মৃত্যুর ঘটনায় স্বামী আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জেসমিন আরা নামের এক গৃহবধূ বিষপানে আত্নহত্যা করেছে। এ আত্নহত্যা প্ররোচনা ও আলামন গোপনের মামলায় স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে থানা পুলিশ। ২৫ আগস্ট ভোরে উপজেলার পলি-খিয়ারমামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা যায়, ২৩ আগস্ট উপজেলার কাটলা ইউনিয়নের পলি-খিয়ারমামুদপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক তার স্ত্রী জেসমিন আরাকে তুচ্ছ ঘটনায় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। এতে জেসমিন আরা অভিমান করে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। জেসমিনের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বিরামপুর হাসপাতালে নিয়ে যায়।  হাসপাতালে নেয়ার পর তার অবস্থা আরো খারাপ হলে কর্তব্যরত ডাক্তার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে প্রেরণ করে। সেখানে ২৫ আগস্ট ভোরে জেসমিনের মৃত্যু হয় । একই দিন দুপুরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে। গ্রাম্য শালিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়ায় তড়িঘড়ি করে লাশ দাফন কাজ সম্পন্ন করে।

বিষয়টি গ্রাম পুলিশ হামিদুরের নজরে পড়ে। পরে হামিদুর বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৪ জনকে আসামী করে বিরামপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬।  মামলার ১ নং আসামি জেসমিনের স্বামী আব্দুর রাজ্জাক (৪০) কে আটক করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রকাশের সময়: ০৪:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১