রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেন পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ২টা চার মিনিটে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার বিষয়টি জানান পরীমনির আইনজীবী। প্রথমে জামিন আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন পরীমনির আইনজীবী।

এর আগে গত রোববার মহানগর দায়রা জজ আদালত জামিন শুনানির এদিন ধার্য করেন। এর আগে হাইকোর্ট গত বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি দুইদিনের মধ্যে কেন হবে না এই মর্মে রুল জারি করেন। এরপর রোববার নিম্ন আদালত পরীমনির জামিন আবেদনের শুনানি ১৩ই সেপ্টেম্বর থেকে ৩১শে আগস্ট নির্ধারণ করেন।

গত ৪ঠা আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান। পরদিন ৫ই আগস্ট পরীমনিকে আদালতে হাজির করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

১০ই আগস্ট পরীমনির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। 

সুত্র: মানবজমিন

জনপ্রিয়

জামিন পেলেন পরীমনি

প্রকাশের সময়: ০২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১