দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (ডিজি) থেকে বদলি হয়ে এবার যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন গাইবান্ধা জেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোতাহার হোসেন টিপু।
গত ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সততা নতুন দায়িত্বেও দেশের যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোতাহার হোসেন টিপু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আইয়ুব আলী সরকারের ছেলে।
তাঁর পিতা আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এরপর দীর্ঘদিন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তিনি সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে চেয়াম্যান পদে নির্বাচন করেছেন।
মোতাহার হোসেন টিপু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ২০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি দীর্ঘ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালনের দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী জেসমিন পারভীন অভ্যন্তরীন সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে মোতাহার হোসেন টিপু সুনাম অর্জন করেছেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলার সংবাদকর্মী তোফায়েল হোসেন জাকির বলেন, একজন কর্মদক্ষ ও দায়িত্বশীল মানুষের প্রতি আমার সবসময়ই এক গভীর শ্রদ্ধা ও ইতিবাচক অনুভূতি কাজ করে। মোতাহার হোসেন টিপু ভাই তাঁর দাপ্তরিক কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করার নিষ্ঠা এবং একাগ্রতা সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি তিনি একজন অত্যান্ত মানবিক ব্যক্তি এবং সামাজিক কর্মকাণ্ডগুলো পছন্দ করেন। তাঁর কর্মদক্ষতার সুনামে গর্বিত গাইবান্ধাবাসী।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















