রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ঘুমিয়ে ছিলেন চাচা, গলাকেটে হত্যা করলেন ভাতিজা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শাহ জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে এই অভিযোগ।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দুটার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া হাফিজার পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গেল রাতে শাহ জামাল তার ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে তার মাদকাসক্ত ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে গলায় আঘাত করেন। এতে ঘটনা স্থলে শাহ জামাল মিয়া নিহত হন।

স্বজনরা জানায়, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রীকেও পা কেটে দিয়েছিলেন। তখন থেকে স্ত্রীটি ঢাকায় চলে যান। তার এমন আচারণ নিয়ে চাচা শাহ জামাল প্রায়ই শাসন করতেন। এরই ক্ষোভে শাহ জামালকে গলাকেটে হত্যা করেছে ভাতিজা গোলাম হোসেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, ভাতিজা গোলাম হোসেনের হাতে চাচা শাহ জামাল খুন হয়েছেন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, রোববার সকালে খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। মরদেহ উদ্ধার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

গাইবান্ধায় ঘুমিয়ে ছিলেন চাচা, গলাকেটে হত্যা করলেন ভাতিজা

প্রকাশের সময়: ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬