জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন- আমি এমপি হিসেবে নয় বোন হিসেবে আপনাদের কাছে এসেছি। এলাকার উন্নয়নে হাতে-হাত রেখে, কাঁধে-কাঁধ রেখে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগীতা কামনা করছি।
সোমবার (২৭ জুলাই) গাইবান্ধার ধাপেরহাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সংসদ সদস্য মমতাজ আলো ধাপেরহাটে পৌঁছামাত্র উচ্ছ্বসিত সবাই। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শিপন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























