শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের বার্তা নিয়ে গাইবান্ধায় কেন্দ্রীয় ছাত্রদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে গাইবান্ধায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছে কেন্দ্রী ছাত্রদল নেতারা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতনের মাধ্যমে আগামীদিনে একটি গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদাসম্পন্ন ও সামাজিক সুবিচারপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশায় ছাত্র-ছাত্রীদের মতামত সংগ্রহে গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

বুধবার (২৭ নভেম্বর) গাইবান্ধা সরকারি কলেজ মাঠে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও জামিল হোসেন মুরসালিন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা।

মতবিনিময় কালে তারা শিক্ষার্থীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং তার পরিকল্পনার আলোকে ছাত্ররাজনীতিতে সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের মতামত শুনেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন এবং জানতে চান শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি ও শিক্ষার পরিবেশ প্রত্যাশা করেন। শিক্ষাব্যবস্থার কাঠামোগত সমস্যাগুলো তুলে ধরতে শিক্ষার্থীদের উন্মুক্ত মতামত গ্রহণ করেন এবং নারীদের শিক্ষার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন তারা।

প্রকাশের সময়: ০৫:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪