ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্করের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, সাংবাদিক রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, ঈমান আলী মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর, আহত শিক্ষার্থীর পিতা সাজু মিয়া, আহত শিক্ষার্থী রাশেদুজ্জামান আশিক, ওয়াহেদুর রহমান বাদল, আশরাফুল ইসলামসহ আরও অনেকে।
শেষে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুফতি ওমর ফারুক।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















