শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় রাত পোহালেই শুরু জেলা ইজতেমা

গাইবান্ধার তুলশিঘাটের কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা। আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে তাবলীগ জামায়াতের আয়োজক কমিটির সদস্যরা।

জানা গেছে, এই ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করেছেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।

গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ূন কবির জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী শনিবার(৭ ডিসেম্বর ) সকাল ১১ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে বলেও জানান তিনি। ।

গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় রাত পোহালেই শুরু জেলা ইজতেমা

প্রকাশের সময়: ০৭:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪