শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রায়হান মিয়া (৪০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালে রায়হান মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে।

স্বজনরা জানায়, রায়হান মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে তার স্ত্রীর মনোমানিল্য হয়। এরই অভিমানে শনিবার (৭ ডিসেম্বর) রাত ১২ টার দিকে সবার অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর তাকে ঝুলতে দেখা গেলে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রায়হান মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

রায়হান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনগ্রাম ইউপি সদস্য শাহীন মিয়া বলেন, তিনি কি কারণে গলায় ফাঁস দিয়েছেন সেটি জানা নেই।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রায়হান মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট শেষে রোববার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ১২:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪