শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না সুশিলের

দিনাজপুরের খানসামায় ফুটবল খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সুশিল পালের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী সুশিল পাল (৪২)। দূর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক ও অপর আরেক আরোহী। এ সড়ক দূর্ঘটনাটি গত ৭ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার খানসামা বাজারের সন্নিকটে সুপার মার্কেটের সামনে ঘটেছে।
নিহত সুশিল পাল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার বড়হাট গ্রামের মৃত হেলপা পালের ছেলে এবং আহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল লতিফ ও মৃত পরমউদ্দিনের ছেলে এমদাদুল।
জানা গেছে, মোটরসাইকেল যোগে খানসামায় যাওয়ার পথে একটি ট্রাককে ক্রসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মাঝখানে পরে যায় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হন সুশিল পাল। এসময় স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুশিলকে মৃত ঘোষণা করেন।
আহত মোটরসাইকেলচালক আব্দুল লতিফ বলেন, আমরা তিনজনে একটি মোটরসাইকেল যোগে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের ফুটবল ফাইনাল খেলা দেখতে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের সামনে একটি মোটরসাইকেল ও অটো দেখতে পাই। এসময় আমি মোটরসাইকেলটি ব্রেক করলে রাস্তার ধারে থাকা বালুতে স্লিপ করে ট্রাকের মাঝখানে আমরা পরে যাই। এতে আমরা সকলেই আহত হই। স্থানীয় লোকজন আমাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। সুশীলের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যান।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার বিষয়ে পুলিশী তদন্ত চলছে। ট্রাকেরচালক ও হেলপার আটক আছে। অভিযোগ পাওয়া গেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
জনপ্রিয়

ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না সুশিলের

প্রকাশের সময়: ০৩:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪