শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিশুকে বেঁধে মারধর ঘটনায় ইউপি সদস্যকে শোকজ

The meaning of purple color

চুরির অপরাধে প্রতিবন্ধী শিশুকে বেঁধে মারধর- শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর গাইবান্ধায় তোলপার সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আহসান হাবীবকে শোকজ করেছে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শোকজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানি।

এর আগে আজ দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসানের নির্দেশে আহসান হাবীবকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন তিনি।

এইনোটিশে আগামি সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত আহসান হাবীব খোলাহাটি ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সদস্য।

এ বিষয়ে ইউপি সদস্য আহসান হাবী বলেন, হোসেন মিয়া শারীরিক প্রতিবন্ধী হলেও তার চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। এছাড়া সে মাদকাসক্ত। মূলত তাকে শাসন করার জন্য পরিষদে নিয়ে আসা হয়। তবে শিশুটিকে মারধর করা হয়নি।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, চুরির অভিযোগে প্রতিবন্ধী শিশুকে ইউনিয়ন পরিষদ ভবনে রশি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত ইউপি সদস্য আহসান হাবীবকে কারণ দর্শানোর জন্য ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামি সাত কার্য্যদিবসের মধ্যে ওই নোটিশের লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, খোলাহাটি ইউনিয়নের রথবাজার মাঝিপাড়া গ্রামের আনছার আলীর ছেলে প্রতিবন্ধী হোসেন মিয়া (১৫) কে সুপারি চুরির অপরাধে  রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খোলাহাটি ইউনিয়ন পরিষদে আটক রেখে বেঁধে মারধর করা হয়। এরপর হোসেন মিয়াকে পুলিশে না দিয়ে পরিবারের কাছে তাকে তুলে দেন ইউপি সদস্য আহসান হাবীব।

জনপ্রিয়

প্রতিবন্ধী শিশুকে বেঁধে মারধর ঘটনায় ইউপি সদস্যকে শোকজ

প্রকাশের সময়: ০৮:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪