শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অস্তিত্ব সঙ্কটে খেজুর গাছ, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট : দেশের উত্তরের জেলা লালমনিরহাট। এ জেলা হিমালয় থেকে কাছে অবস্থিত হওয়ায় শীতকালে শীতের প্রকোপ অন্যান্য জেলার চেয়ে বেশি দেখা যায়। কুয়াশার চাদরে ঢাকা এ জেলার শীতের সকালের দৃশ্যও মনোমুগ্ধকর। শীতের সকালে এক দশক আগেও চোখে পড়তো রসের হাড়ি ও খেজুর গাছ কাটার সরঞ্জামসহ গাছির ব্যস্ততার দৃশ্য। সাত সকালে খেজুরের রস নিয়ে গাছিরা বাড়ি বাড়ি হাকডাক দিতেন। শীতের মৌসুম শুরু হতেই বাড়ি বাড়ি চলতো খেজুরের রস কিংবা রসের পাটালি গুড় দিয়ে মজাদার পিঠাপুলির আয়োজন। এছাড়া খেজুরের রস দিয়ে তৈরি ঝোলা গুড়ের নাম রয়েছে দেশব্যাপী। তবে গ্রামবাংলার এ দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। এর প্রধান কারণ বিভিন্ন কারণে খেজুর গাছ নিধন। এতে দিনে দিনে কমছে খেজুরের গাছ। দুষ্প্রাপ্য হয়ে উঠেছে খেজুরের রসও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, দিনে দিনে এ জেলার খেজুর গাছ কমতে থাকলেও হারিয়ে যায়নি সুস্বাদ ও পিঠাপুলির জন্য অতি আবশ্যক উপকরণ হওয়ায় এখনও খেজুর রসের চাহিদা রয়েছে। তবে আগের মত খেজুরের রস ও গুড় পাওয়া যায় না। পেলেও আগের চেয়ে ১০ গুণ বেশি দাম দিয়ে কিনতে হয়।এদিকে, শীত মৌসুমের শুধু থেকেই বিভিন্ন গ্রামাঞ্চলে খেজুর গাছের রস আহরণ করছে গাছিরা। গ্রামবাংলার ঐতিহ্যের প্রতীক এই মধুবৃক্ষ (খেজুর গাছ) ঘিরে গ্রামীণ জনপদে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। তুলনামূলকভাবে লালমনিরহাটে বিভিন্ন গ্রামগঞ্জে খেজুর গাছ অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের মাঠে আর মেঠোপথের ধারে কিছু গাছ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। গ্রামবাংলার ঐতিহ্য এই খেজুরগাছ আজ অস্তিত্ব সঙ্কটে। যে হারে খেজুরগাছ নিধন হচ্ছে সে তুলনায় রোপণ করা হয় না।শীত মৌসুমে সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না। আর খেজুর রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার। এ কারণে শীত মৌসুমের গ্রামাঞ্চলে রসের ক্ষীর, পায়েস ও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। শুধু খেজুরের রসই নয়, এর থেকে তৈরি হয় গুড় ও প্রাকৃতিক ভিনেগার। রস আর গুড় ছাড়া আমাদের শীতকালীন উৎসব ভাবাই যায় না।

জেলা শহরের আদর্শ পাড়ার বাসিন্দা মকবুল হোসেন বলেন, কাঁচা রসের পায়েস খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। আমাদের নাতি-নাতনীরা তো আর সেই দুধচিতই, পুলি-পায়েস খেতে পায় না। তবুও ছিটেফোঁটা তাদেরও কিছু দিতে হয়। তাই যে কয়টি খেজুর গাছ আছে তা থেকেই রস, গুড়, পিঠাপুলির আয়োজন করা হয়।

এনামুল হক নামের এক কলেজ প্রভাষক জানান, আমাদের এলাকায় খেজুর গাছের সংখ্যা অনেক কমে গেছে। এক সময় উপজেলা খেজুর রসের জন্য প্রসিদ্ধ ছিল। এখন গাছ যেমন কমে গেছে তেমনি কমে গেছে গাছির সংখ্যাও। ফলে প্রকৃতিগত সুস্বাদু সে রস এখন আর তেমন নেই। তবুও কয়েকটা গাছের পরিচর্যা করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি।

উপজেলার গাছিরা জানান, খেজুরের গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে। আগে এই কাজ করে ভালোভাবেই সংসার চালাতেন তারা। এমনকি আগে যে আয় রোজগার হতো তাতে সঞ্চয়ও থাকতো, যা দিয়ে বছরের আরো কয়েক মাস সংসারের খরচ চলতো। বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় রস তেমন পাওয়া যায় না। রস বাজারে বিক্রির মতো আগের সেই অবস্থা নেই। তারা আরও জানান, এইতো কয়েক বছর আগে এক হাড়ি খেজুর রস বিক্রি করতাম ২০-৩০ টাকা। এখন খেজুর গাছ না থাকায় সে রসের দাম বেড়ে হয়েছে ২০০-৩০০ টাকা।

জানা গেছে,আগে এ জেলার ইটের ভাটায় ব্যাপকভাবে খেজুর গাছ ব্যবহার করায় এ গাছ কমে গেছে। খেজুর গাছ সস্তা হওয়ায় ইটের ভাটায় এই গাছই বেশি পোড়ানো হতো। কিন্তু যে অনুপাতে খেজুর পোড়ানো হয় সে অনুপাতে লাগানো হয়নি। এছাড়া অনেক সময় ঘরবাড়ি নির্মাণ করার জন্য খেজুরের গাছ কেটে ফেলা হয়। ফলে দিন দিন খেজুর গাছ কমে যাচ্ছে।

লালমনিরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, ড. মোঃ সাইফুল আরিফিন জাগো২৪.নেট-কে জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় খেজুর গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাছাড়া খেজুরের রস ও গুড় গ্রাম বাংলার ঐতিহ্য। তিনি বলেন, আগে যে পরিমান খেজুর গাছ ছিলো বর্তমানে তার অর্ধেকে নেমে এসেছে। জেলার বিভিন্ন গ্রামে খেজুর গাছের সঠিক পরিচর্যা করা হলে তার থেকে বাণিজ্যিকভাবে আয় করা সম্ভব।

জনপ্রিয়

অস্তিত্ব সঙ্কটে খেজুর গাছ, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

প্রকাশের সময়: ০৭:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪